শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জার্মান নারীর ইসলাম গ্রহণ, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার জোয়ার ‘আমিরে মজলিসকে নিয়ে স্পিকারের মন্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব সংসদে মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের ইন্তেকাল

ইসিতে আজ ৩০০ আসনের প্রার্থী তালিকা পাঠাবে আ. লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনে দল ও মহাজোটের প্রার্থী তালিকা আজ ইসিতে পাঠাবে আওয়ামী লীগ।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা তালিকাটি নিয়ে এইচটি ইমামের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবে একটি প্রতিনিধি দল।

দলটি ইতোমধ্যেই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। নিজেদের জন্য ২৪০ আসন রেখে বাকি ৬০ আসন শরিকদের মধ্যে ভাগ করে দিয়েছে। এর মধ্যে ৪২ টি পেয়েছে জাতীয় পার্টি।

শরীক অন্য দলগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টিকে পাঁচটি আসন দেয়া হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু)-কে দেয়া হয়েছে তিনটি ও জাসদ (আম্বিয়া)-কে একটি আসন, জাতীয় পার্টির (জেপি মঞ্জু) দুটি, তরিকত ফেডারেশন দুটি আসন পেয়েছে।

শেষ সময়ে দলটিতে যুক্ত হওয়া বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট পেয়েছে তিনটি আসন।

নায়ক ফারুকই ঢাকা-১৭ আসনের আ. লীগের চূড়ান্ত প্রার্থী

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ