শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


ব্রাজিলে ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলিতে নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের কেয়ারা প্রদেশে পুলিশের সঙ্গে ডাকাতের গোলাগুলিতে শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। মিলাগ্রেস শহরের দুটি ব্যাংকে শুক্রবার গোলাগুলি হয়।

মিলাগ্রেসের মেয়র লেইসন ল্যানডিন জানিয়েছেন, ব্যাংকলুটের খবর আগে থেকেই জানতে পেরে অভিযানে যায় পুলিশ। এসময় ৫ জনকে জিম্মি করে ডাকাতদল।

পরে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে মারা যায় চার জিম্মি ও এক ডাকাত। একই সময় আরেকটি ব্যাংকে গোলাগুলিতে ৬ জন নিহত হন।

দেশটির গণমাধ্যম বলছে, গোলাগুলিতে কয়েকজন পুলিশ মারা গেছে। এ ঘটনায় দুই সন্দেহভাজন আটক হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ