শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় নামাজের রুকুতে মুসল্লির মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশেও জার্মান নারীর ইসলাম গ্রহণ, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার জোয়ার ‘আমিরে মজলিসকে নিয়ে স্পিকারের মন্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব

শেষ মুহূর্তে আরও ২ প্রার্থীর পরিবর্তন বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকেলে আরও দুই প্রার্থী পরিবর্তন করলো বিএনপি।

এর মধ্যে চট্টগ্রাম-৮ আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানকে বাদ দিয়ে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আবু সুফিয়ানকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি।

শেরপুর-২ আসনে এ কে এম মোখলেছুর রহমান রিপনকে প্রথমে মনোনয়ন দেয়া হলেও তা পরিবর্তন করে ওই আসনে সাবেক হুইপ প্রয়াত জাহিদ আলী চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে।

এর আগে আজ সকালে আরও ৮ প্রার্থীতে পরিবর্তন আনে দলটি।

রবিবার (৯ ডিসেম্বর) বিকেলে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে এ ২টি আসনে মনোনয়ন পরিবর্তনের ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে রবিবারই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল সোমবার প্রতীক বরাদ্দ। আর ভোট হবে ৩০ ডিসেম্বর।

৮ আসনে বিএনপির প্রার্থী বদল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ