শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় নামাজের রুকুতে মুসল্লির মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশেও জার্মান নারীর ইসলাম গ্রহণ, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার জোয়ার ‘আমিরে মজলিসকে নিয়ে স্পিকারের মন্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব

আমি অভিভূত-আনন্দিত: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাস: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এলাকার উন্নয়নের কথা তুলে ধরে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার থেকে ভোট চেয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালীর কবিরহাটে নিজ নির্বাচনী নোয়াখালী-৫ আসনে আয়োজিত এক পথসভায় এ ভোট চান কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজ আমি আপনাদেরকে দেখে অভিভূত এবং আনন্দিত। আপনারা আমাকে ভোট দিয়েছেন বলে বাংলাদেশ সংসদে গিয়ে আপনাদের জন্য কথা বলেছি।

এ অঞ্চলে ১০০ ভাগ বিদ্যুাতয়ন করেছি, রাস্তাঘাটে উন্নয়ন করেছি। আপনারা ভোট দিয়েছেন বলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পেরেছি।

আজ আবার আপনাদের কাছে আমার সততা ও কাজের মূল্যায়নে ৩০ ডিসেম্বর ভোট চাইতে এসেছি।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি ভাইদেরকে বলি, মওদুদ আহমদ এলাকায় অবহেলিত রেখেছিল। আজ উন্নয়ন দেখে ভোট দেন। পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়নে ৭০ ভাগ শেষ করেছি, মেট্রোরেল চালু করতেছি। আজ এই অঞ্চলের মানুষ সুখে আছে।

অনুষ্ঠানের নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল হক চৌধুরী বলেন, আমি নোয়াখালীর ইতিহাসে এত বড় পথসভা দেখি নাই।

হাটহাজারীতে আলেমদের বৈঠকে ৭ সিদ্ধান্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ