শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় নামাজের রুকুতে মুসল্লির মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশেও জার্মান নারীর ইসলাম গ্রহণ, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার জোয়ার ‘আমিরে মজলিসকে নিয়ে স্পিকারের মন্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব

সিইসি, ইসি ও সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসসহ পাঁচ কমিশনার ও কমিশন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে তাদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতের আদেশ অমান্য করে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন পুনর্বহাল না করা এবং প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করায় এ রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার (১০ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

জানা যায়, গত ৬ ডিসেম্বর আদালতের আদেশ অমান্য করে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন পুনর্বহাল না করা এবং দলটির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করায় জাতীয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারের একটি আইনি নোটিশ পাঠানো হয়।

সিইসি কেএম নুরুল হুদা ছাড়াও যাদের নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন, মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদৎ হোসেন চৌধুরী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ