শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় নামাজের রুকুতে মুসল্লির মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশেও জার্মান নারীর ইসলাম গ্রহণ, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার জোয়ার ‘আমিরে মজলিসকে নিয়ে স্পিকারের মন্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হিরু আলমকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হিরো আলমের রিটের বিপরীতে আজ সোমবার হাইকোর্ট এ নির্দেশনা দেন। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আপিলেও তার প্রার্থিতা না টিকলে তিনি উচ্চ আদালতে যান।

গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন মনোনয়ন অবৈধ ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, হিরোকে জিরো বানানো এত সহজ নয়, এত সহজে মাঠ ছেড়ে যাচ্ছি না। উচ্চ আদালতে আপিল করবো।

তিনি আরও বলেছিলেন, রাজারা চায় না প্রজারা রাজা হোক। প্রার্থিতা ফিরে পেতে গতকাল রোববার তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন। আপিলের পরিপেক্ষিতে হাইকোর্টের নির্দেশে তিনি পার্থীতা ফিরে পেয়েছেন।

‘সাদপন্থীদের বর্বরতা ও সহিংসতা তাবলিগের ইতিহাসে একটি কালো অধ্যায়’‎


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ