শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় নামাজের রুকুতে মুসল্লির মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশেও জার্মান নারীর ইসলাম গ্রহণ, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার জোয়ার ‘আমিরে মজলিসকে নিয়ে স্পিকারের মন্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব

শামীম ওসমান ও মুফতি মুনীর: একে অপরকে যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়নগঞ্জ-৪ আসনে একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে হেভিওয়েট প্রার্থী কয়েকবারের এমপি শামীম ওসমান। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রতিপক্ষ যেই হোক তাঁকে খাটো করে দেখার সুযোগ নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মুফতি মুনীর হুসাইন কাসেমী নামে তিনি কাউকে চিনেন না। এই নামটি আগে কখনোই শুনিনি। তাকে জানতে হবে, চিনতে হবে। তারপর তার সম্পর্কে কিছু বলতে হবে। এখনই তো না চিনে, না জেনে কিছু বলতে পারছি না।

তিনি আরও বলেন, আমি প্রতিপক্ষকে কখনোই ছোট করে দেখি না। সবাই যোগ্য, আমাকে আরও যোগ্যতা অর্জন করতে হবে। আমি কখনোই নিজেকে যোগ্য বলে মনে করি না।

অপর দিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে এবারের সংসদ নির্বাচনে সাংসদ প্রার্থী মুফতি মুনীর হুসাইন কাসেমী। তিনি প্রতীক বরাদ্দের পর বেরিয়ে আসলে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে রসিকতা করে বলেন, এ আসনে হেভিওয়েট বলে কিছু নাই। বরং ওজনে আমিই বেশি হবো।

তিনি আরও বলেন, শামীম ওসমানের প্রতিদ্বন্দ্বী হতে পেরে ভালো লাগছে। তিনি একজন আলোচিত ব্যক্তি। তার বিরুদ্ধে নির্বাচন করলে খুব সহজেই মিডিয়া ও মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে। তিনি অভ্যন্ত প্রভাবশালী হলেও আমি তা নিয়ে মোটেও চিন্তিত নই।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ