আওয়ার ইসলাম: উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়ে বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম আদেশের কপি নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছেন। এসময় ইসিতে তাকে নিয়ে বেশ আলোচনা হয়। তিনিও মশকরা করে ইসিকে বড় কথা শুনিয়ে আসেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান হিরো আলম। কাগজ জমা দিয়ে তিনি বলেন, এই লেন (নেন) হাইকোর্টের কাগজ, আপনারা তো দিলেন না; খুব ভোগান্তি দিলেন ভাই আপনেরা (আপনারা)।
তবে হাইকোর্টের আদেশের সার্টিফায়েড কপি জমা দিতেও তিনি কিছুটা ভোগান্তির শিকার হন।
অভ্যর্থনা ডেস্কের কর্মকর্তা হিরো আলমের রায়ের কপি যাচাই-বাছাই করে কপি জমা নেননি। তাকে ওপরে গিয়ে জমা দিতে বলেন।
উপরে তাকে দেখে এক কর্মকর্তা বলে ওঠেন, আরে হিরো আলম ভাই, আপনি এলে লোকজন ভিড় করে, অথচ অন্যরা এলে এত লোক হয় না। আপনি সত্যিকারের হিরো ভাই।
হিরো আলম এ সময় বলে ওঠেন, এসবই আপনাদের ভালোবাসা ভাই। কাগজপত্র বুঝে লেন (নেন), ভালো করে দেখেশুনে সই করে লেন! আমাকে যেন আর না আসতে হয়।
এ সময় ইসির আরেক কর্মকর্তা বলে ওঠেন, আপনার সাহস আছে ভাই, আপনি পারেন।
উত্তরে হিরো আলম বলেন, সাহস আছে বলেই তো ইসি আমাকে সিংহ মার্কা দিল। এখনই মরে গেলেও আমার আর কোনো কষ্ট থাকবে না।
বগুড়া-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল করেন। ইসিতে আপিল করেন হিরো আলম। সেখানেও বাতিল হলে উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পান।
উল্লেখ্য, মনোনয় ফিরে পেয়ে তিনি ১০ ডিসেম্বর প্রতীক পেয়েছেন ‘সিংহ’। বগুড়া ৪ আসনে তিনি এ মার্কা নিয়েই নির্বাচন করবেন।
প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা
আরআর