বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জঙ্গলে বসে ধ্যান; বৌদ্ধ ভিক্ষুকে খেলো বাঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জঙ্গলে ধ্যান করতে ভারতের এক বৌদ্ধ ভিক্ষু চিতাবাঘের খাবার হয়েছেন। মঙ্গলবার ভারতের মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার রামদেগি জঙ্গলে এই ঘটনা ঘটে। বিবিসি

বিবিসি জানায়, সন্নাসীর অধিকাংশ দেহই খেয়ে ফেলেছে বাঘ। তবে দেহের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাটি এখন ঘিরে রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, জঙ্গলে রয়েছে বহু প্রাচীন একটি ঐতিহাসিক বৌদ্ধ মন্দির। রাহুল ওয়ালকের নামে ওই সন্ন্যাসী গত এক মাস ধরে মন্দির থেকে দূরে গিয়ে গভীর জঙ্গলের একটি গাছের নিচে বসে ধ্যান করতেন। মঙ্গলবারও তার কাছে খাবার দিতে গিয়ে দেখা যায় তিনি বাঘের কবলে পড়েছেন।

মহারাষ্ট্রের তাদোবা আন্ধারি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ডেপুটি ডিরেক্টর গজেন্দ্র নারওয়ানে খবরে সত্যতা শিকার করে বলেন, মঙ্গলবার সকালে ৯.৩০ থেকে ১০টার মধ্যে এই ঘটনা ঘটে।

সংরক্ষিত এ বনাঞ্চলে ৮৮টি বাঘ রয়েছে। আমি সবাইকে বলেছি বনের ভেতরে যেন না ঢোকে। কিন্তু তিনি কথা না শোনায় এ কাণ্ড হয়েছে।

গভীর জঙ্গলে যেভাবে বাঘ গণনা করা হয়

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ