শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লামা শফীর দোয়া নিলেন ধানের শীষের প্রার্থী সৈয়দ ইব্রাহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লমা শাহ আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ওই আসনের ২০ দলীয় জোটের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক।

শুক্রবার রাত ১০টার দিকে তিনি তার সঙ্গে দেখা করে দোয়া নেন এবং হেফাজতসহ ধর্মপ্রাণ মানুষের সমর্থন চান। তিনি সেখানে ১ ঘণ্টার মতো সময় অবস্থান করেন।

মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। নির্বাচনি প্রচারের অংশ হিসেবে তিনি কাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গেছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষাসচিব আল্লামা আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী, তার ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল আলমসহ অনেকেই।

দুঃখ প্রকাশ করলেন ড. কামাল হোসেন

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ