মুফতি সাখাওয়াত হোসাইন রাজী
চলতি বছর কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়—পুরুষ শিক্ষার্থীদের তুলনায় নারী শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। নিঃসন্দেহে এই বাস্তবতা বিভিন্ন দিক থেকে আশাব্যঞ্জক ও ইতিবাচক।
তবে এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনিবার্যভাবে সামনে এসে দাঁড়ায়—এই বিপুল শিক্ষিত নারীদের দাওয়াতী ভূমিকা কোথায়?
দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে একটি প্রত্যাশা কাজ করছিল—নারীদের মাঝে দাওয়াতী কাজের যে ঘাটতি রয়েছে, ভবিষ্যতে কওমি শিক্ষিত নারীরাই তা পূরণ করবে। কিন্তু বাস্তবতার আলোকে আজ নতুন করে প্রশ্ন উঠছে—
তারা কি সত্যিই সেই দায়িত্ব গ্রহণ করে এগিয়ে আসছে?
দাওয়াতী কাজের গুরুত্ব সম্পর্কে তাদেরকে যথাযথ ধারণা দেওয়া হয়েছে কি?
দাওয়াতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, সঠিক দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস কি তাদের মধ্যে গড়ে তোলা হচ্ছে?
যদি এই শিক্ষিত নারী সমাজ দাওযà