বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

তিন তালাক দিলে তিন বছরের জেল, বিজেপির নতুন বিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে তিন তালাক নিয়ে লোকসভায় পেশ হল নতুন বিল। এ বিলে তিন তালাককে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নতুন আইন অনুযায়ী তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড হবে। এর আগে সেপ্টেম্বর মাসেই তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স আনে কেন্দ্র।

ভারতের লোকসভায় আগেই পাশ হয়েছিল তিন তালাক বিল। কিন্তু আটকে যায় রাজ্যসভায়। বিলের একাধিক জায়গায় আপত্তি ছিল বেশ কয়েকটি রাজনৈতিক দলের। তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ডের যে বিধান রাখা হয়েছিল, সেটা নিয়ে আপত্তি তোলেন অনেকে।

তাদের যুক্তি ছিল, কারাদণ্ড হলে খোরপোশ কীভাবে দেওয়া হবে। একই সঙ্গে জামিনের সংস্থান রাখারও দাবি জানায় একাধিক দল।

এ বিলে তিন তালাককে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড হবে।

কেন্দ্রের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরও দেদার চলছিল তালাক। এমনকি হোয়াটস অ্যাপেও তালাক দেওয়া হচ্ছিল। কংগ্রেসের বক্তব্য নতুন বিল সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপের সামিল। নতুন বিলটি ৪২ দিনের মধ্যে সংসদে পাশ করাতে হবে বলে জানা যায়।

হামলা নির্যাতনে মরে গেলেও নির্বাচন বর্জন নয়: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ