বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

পুনঃনির্মাণ হচ্ছে মসুলের ধ্বংসপ্রাপ্ত নুরি মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইএসের হামলায় ধ্বংস হয়ে যাওয়া ইরাকের মসুল শহরে আল-নূরি মসজিদ পুনঃনির্মাণে ভিত্তি স্থাপন করেছে দেশটির ধর্মীয় নেতারা।

২০১৭ সালে ইসলামিক স্টেট সাথে যুদ্ধে উড়িয়ে দেয়া হয়েছিল এ মসজিদটি। মসজিদটি আল-নূরির দ্য গ্রেট মসজিদ নামেও পরিচিত। ১২ শতাব্দীতে এটি নির্মিত হয়েছিল জানা যায় ইতিহাস থেকে।

২০১৪ সালে মসজিদটিতে আইএসএ নেতা আবু বকর আল-বাগদাদি খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।গত বছর আইএসকে পরাজিত করে শহরটি পুনঃউদ্ধার করে ইরাকী বাহিনী, কিন্তু মসুলে একটি ভয়ঙ্কর যুদ্ধে আল-নূরি মসজিদটি ধ্বংস হয়।

মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেশি-বিদেশি বহু সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া রোববার সেখানে ইরাকের সুন্নি প্রধান আব্দুল আযেফ আল-হুমায়িম এক সভা করেন।

সংযুক্ত আরব আমিরাত মসজিদটি পুনঃনির্মাণের জন্য ৫০.৪ মিলিয়ন ডলার দান করেছে। আর এটি নির্মাণ করতে পাঁচ বছর সময় নেয়া হয়েছে। ইউএনবির প্রতিবেদন অনুযায়ী এ তথ্য দেয়া হয়েছে।

সময়ের সহযাত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ