মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার পর এবার আফগানিস্তান থেকে অন্তত সাত হাজার সেনাকে দেশে ফিরিয়ে নিচ্ছে আমেরিকা। আফগানিস্তানে বর্তমানে যে সেনা মোতায়েন করা আছে এটা তার অর্ধেক।

সিরিয়া থেকে সেনা ফিরিয়ে নেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার একদিন পর এই আকস্মিক সিদ্ধান্ত ঘোষণা করল ট্রাম্প প্রশাসন।

আমেরিকার এ সিদ্ধান্তে আফগানিস্তানের কর্মকর্তারাও বিস্মিত হয়েছেন। তারা বলছেন, সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে তাদেরকে কিছুই বলা হয় নি।

বার্তা সংস্থা রয়টার্স একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রিপোর্ট করেছে যে, আফগানিস্তান থেকে পাঁচ হাজার সেনা সরানো হবে। তবে প্রতিরক্ষা বিভাগের দুজন কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এ সংখ্যা হবে সাত হাজার।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, সেনা প্রত্যাহারের সময়সীমা ঘোষণা নিয়ে আলোচনা চলছে তবে কয়েক সপ্তাহ অথবা কয়েক মাসের মধ্যে তা সম্পন্ন হতে পারে।

সিনেটর লিন্ডসে গ্রাহাম যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের গলফ খেলার পার্টনার তিনি গত সপ্তাহে সতর্ক করে বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের মতো আরেকটি হামলার ঘটনা ঘটতে পারে।

অবশ্য, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেয়ার আগে চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে তালেবান ও মার্কিন সরকারের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ