বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

বাংলাদেশ তো তুমিই, জেগে ওঠো বাঙালি, ভিডিও বার্তায় ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় নেমেছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সে প্রচারণায় তরুণ ভোটারদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

গতকাল শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে ড. কামাল হোসেনের সেই ভিডিওটি। সেখানে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘জেগে ওঠো বাঙালি, তোমার কাণ্ডারী প্রস্তুত।’

ড. কামালের ১ মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, দরজা খুলে ধীরে ধীরে লাঠিতে ভর করে হেঁটে এগিয়ে আসছেন তিনি। ভিডিওটির ধারা বর্ণনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ কে? তুমিই তো বাংলাদেশ। আরে বাংলাদেশ তো তুমি।

এ যে তুমি ২৫ বছরের ছেলেটা, স্বপ্ন দেখছ নিজের পায়ে দাঁড়ানোর। আর ওই যে তুমি ২২ বছরের মেয়েটা, জয় করতে চাও এভারেস্ট। আরে তুমিই তো বাংলাদেশ। তুমি হার মাননি, আমি জানি।’

ভিডিওতে আরও বলা হয়, ভবিষ্যতেও বাংলাদেশ হারবে না। তরুণদের হাত ধরে একাত্তরের ডিসেম্বরের বিজয়, নব্বইয়ের গণতন্ত্র এসেছে।

২০১৮ এর ডিসেম্বরেও তরুণেরা জেগে উঠবে বলে আশা করা হয়।’ ভিডিওটির শেষে ড. কামাল হোসেন বলেন, ‘জেগে ওঠো বাঙালি, তোমার কান্ডারি প্রস্তুত।’

https://www.facebook.com/JatiyaOikkofront/videos/577095432730051/?t=0

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ