বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

মিশরে ২৪টি কুরাআন শিক্ষার স্কুল উদ্বোধনের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর শেষ হওয়ার পূর্বে মিশরের বিভিন্ন শহরে নতুন ২৪টি কুরআনিক স্কুলের উদ্বোধন করা হবে বলে মিশরীয় এন্ডোডমেন্ট মন্ত্রণালয় ঘোষণা করেছে।

মিশরীয় এন্ডোডমেন্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, এসব স্কুলে  মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে পরিচালিত হবে এবং এসব-স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে কুরআন তিলাওয়াত ও হেফজ প্রশিক্ষণ দেয়া হবে।

নতুন এই ২৪ স্কুল উদ্বোধনের মাধ্যমে এ পর্যন্ত এন্ডোডমেন্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোট ৭৮৮টি স্কুল উদ্বোধন করা হয়েছে।

মিশরের এন্ডোডমেন্ট মন্ত্রণালয় ঘোষণা করেছে, অতি শীঘ্রই এসকল কুরআনিক স্কুলের তথ্য সম্পর্কে বিজ্ঞাপন প্রচার করা হবে। তাতে করে অভিভাবকগণ সন্তানদের নিকটবর্তী স্কুলে ভর্তি করাতে পারেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ