বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

রাম মন্দির-মসজিদ বিতর্কিত মামলার শুনানি শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অযোধ্যা মামলার শুনানি শুরু হতে চলেছে সুপ্রিম কোর্টে। বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলার শুনানিতে বসবে।

এর আগে গত অক্টোবরের শেষে শীঘ্র এই মামলার শুনানির আর্জি খারিজ করে দেয় আদালত। যার পর কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে ময়দানে নামে বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন ও রাজনৈতিক দল।

এদিন বিজেপি নেতা প্রকাশ জাভরেকর দাবি জানান, সুপ্রিম কোর্ট রাম মন্দির নিয়ে বিতর্কিত জমির মামলাটিতে প্রতিদিন শুনানি চালাক। তারপরই বিকেলে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত সামনে এসেছে।

বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন অর্ডিন্যান্স এনে আইন পাশ করে রাম মন্দির তৈরির সিদ্ধান্ত সরকার পাশ করুক বলে প্রবল চাপ দিতে শুরু করেছে। বিজেপির সঙ্গী শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে রাম মন্দির তৈরির দিনক্ষণ জানানোর দাবি জানিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারিও দিয়েছেন।

আরএসএস-এর তরফেও এবার কেন্দ্রের ওপরে চাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। দিন দুয়েক আগে হিন্দু মহাসভার মঞ্চে আরএসএসের সঙ্গে বিজেপি শীর্ষ নেতৃত্বের এই নিয়ে বৈঠকও হয়েছে বলে খবর। এখন দেখার সুপ্রিম কোর্টের ঘোষণার পর শুনানি নিয়ে কোন অবস্থানে কাকে দেখা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ