শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

ঝিনাইদহ ৩ আসনের ধানের শীষের প্রার্থী স্ত্রীসহ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান স্ত্রীসহ গ্রেফতার হয়েছেন।

বুধবার (২৬ ডিসেম্বর) ভোররাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

জেলার মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলাসহ ২৭ টি মামলা রয়েছে মতিয়ার রহমানের বিরুদ্ধে।

এসব মামলায় তাকে  গ্রেফতার করা হয় বলে জানান ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ২ টি ল্যাপটপ, ৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়। মতিয়ার রহমানের স্ত্রীর বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

তবে ঢাকার কোন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এসব বিষয় জানানো হয়নি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ