বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মুরসির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিলেন হোসনি মোবারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের সাবেক ক্ষমতাচ্যুত ও নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিলেন বিক্ষোভের মুখে পদত্যাগ করা প্রেসিডেন্ট হোসনি মোবারক।

বুধবার একই আদালতে উপস্থিত হয়েছিলেন সাবেক এই দুই প্রেসিডেন্ট। হোসনি মোবারক এ সময় মুরসির বিরুদ্ধে সাক্ষ্য দেন।

২০১১ সালে দেশটিতে শক্তিশালী গণ অভ্যুত্থানে ৩০ বছর পর ক্ষমতা হারান হোসনি মোবারক। ওই বিক্ষোভে জেল ভেঙে অনেক বন্দি পালিয়ে যায়।

প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এসব বন্দিকে পালাতে সহায়তা করেছিলেন।

হোসনি মোবারক বলেন, তিনি অধিকাংশ প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কারণ এজন্য সেনাবাহিনী এবং বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির অনুমতি নিতে হবে।

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ