বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সিরিয়ায় ফের চালু হলো আমিরাতের দূতাবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ফের চালু হলো সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস। গৃহযুদ্ধের কারণে দেশটিতে দীর্ঘ সাত বছর বন্ধ ছিলো আমিরাতের কার্যক্রম।

আমিরাতের এ পদক্ষেপকে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি সমর্থন বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের

সিরিয়ায় শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন গৃহযুদ্ধে রূপ নিলে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছেদের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত।

এ বিষয়ে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাশ বলেন, সিরিয়ার সঙ্গে আরব বিশ্বের যোগাযোগ খুবই জরুরি। সাত বছর আগেই সিরিয়াকে আরব লিগের সদস্যপদ থেকে প্রত্যাহার করা হয়।

গার্গাশ বলেন, আরব দেশগুলোর অনুমতি সাপেক্ষে সিরিয়া আবার সদস্য হতে পারে।

সিরিয়া থেকে সম্প্রতি সেনা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যেই আরব আমিরাত দূতাবাস খোলার ঘোষণা দিলো।

আরব লিগের বেশিরভাগ সদস্য রাষ্ট্রই সিরিয়াকে সদস্য পদ দিতে চায় বলে রায়টার্সকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক আরবের এক কূটনীতিক।

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ