বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ভারতে ধর্ষণে নাবালকেরও হতে পারে মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ষণ করলে নাবালককেও মৃত্যু দণ্ড দেওয়া যাবে। এমন একটি বিধান রেখে পকসো আইনে (প্রোটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট) বেশ কিছু সংশোধনীর সুপারিশ করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।

শুক্রবার ভারতের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, যৌন নির্যাতনের শাস্তি হিসেবে কোনও নাবালক দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির সুপারিশ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘পকসো আইনে একাধিক সংশোধনী আনার সুপারিশ করেছে মন্ত্রিসভা। নাবালকের বিরুদ্ধে যৌন নির্যাতনের শাস্তি আরও কড়া করা হচ্ছে। যৌন নির্যাতন কমাতেই আইন আরও কড়া করা হচ্ছে।

এদিন দেশটির আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, পকসো আইনের ৪, ৫ ও ৬ নম্বর ধারা সংশোধন করা হচ্ছে। যৌন নির্যাতনে অভিযুক্ত নাবালকের ফাঁসি পর্যন্ত হতে পারে। একইসঙ্গে চাইল্ড পর্নোগ্রাফি রুখতেও পকসো আইনে কড়া শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ