বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ভারত-চীন সীমান্তে তুষারপাতে আটকে পড়া তিন হাজার পর্যটক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তীব্র তুষারপাতের কবলে পড়ে সীমান্তের নাথু লা পাস এলাকায় তিন হাজারের বেশি পর্যটক আটকা পড়েন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ব্যারাকে নিয়ে আসেন সেনাবাহিনীর জওয়ানরা।

সিকিমে ভারত-চীন সীমান্তের কাছে ভ্রমণে গিয়ে আটকা পড়া তিন হাজারের বেশি পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। শুধু তা-ই নয়, নিজেদের ব্যারাক খালি করে দিয়ে পর্যটকদের থাকার ব্যবস্থাও করে দিয়েছেন তারা।

সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানান, উদ্ধারকরাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। থাকা, খাওয়ার পাশাপাশি তাদের গরম কাপড়ের ব্যবস্থা করা হয়েছে।

জানা যায় ইন্দো-চায়না সীমান্তের নাথু লা পাস ভ্রমণ শেষে ফেরার পথে তীব্র তুষারপতের কবলে ৩-৪শ’ গাড়ি আটকা পড়ে। দ্রুতই জওয়ানরা সেখানে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে ব্যারাকে নিয়ে আসেন। এছাড়া ১৭ মাইল এলাকায় অন্তত দেড় হাজার পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ