সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আমীনুল ইসলাম হুসাইনী'র 'ভেজাল' ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল চাচার স্বাস্থ খারাপ
নেয় না মুখে কিছু
বাজার থেকে দিলাম এনে
টুকটুকে লাল লিচু।

লিচুর দিকে তাকিয়ে চাচা
বলেন ওরে লোটা
ফরমালিনে ভরা এ যে
দিস নে মুখে ওটা।

দিলাম তখন আপেল কেটে
দিলাম ডালিম বেশটা
চাচা বলেন সবই ভেজাল
ভেজালে শেষ দেশটা।

ফলে ভেজাল জলে ভেজাল
ভেজাল যে সব পথ্যে
আইনে ভেজাল লাইনে ভেজাল
ভেজাল ভরা তথ্যে।

চালে ভেজাল ডালে ভেজাল
ভেজাল নাই আর কি সে?
ভেজাল আছে ঔষুধেও
ভেজাল আছে বিষে।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ