বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ময়মনসিংহ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মিন্টু গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি হিংস প্রতীকে নির্বাচন করেছেন।

পুলিশের ওপর হামলা, অস্ত্র ছিনিয়ে নেওয়া ও  মারপিটের মামলায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল জানান, রোববার (৩০ ডিসেম্বর) নির্বাচনের দিন সকালে উপজেলার তেলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে

শফিকুল ইসলাম মিন্টু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ