বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ট্রাম্পকে জবাবদিহিতার আওতায় আনার হুমকি রাশিদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রথম মুসলিম নারী সদস্য হিসেবে শপথ নেয়ার পর পরই রাশিদা তালিব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন।

অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সহায়তার বিরোধিতা করে ট্রাম্পকে বর্ণবাদী ও জবাবদিহিতার আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত তালিব।

কংগ্রেসে তার প্রথম দিনেই ক্যাপিটল হিলের কাছে রাজনৈতিক অ্যাকশন গ্রুপ মুভঅনের এক অনুষ্ঠানে ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেন তিনি।

তিনি তার ছেলের কথা স্মরণ করিয়ে বলেন, তার ছেলে তাকে বলেছে, মা, দেখ, তুমি জয়ী হয়েছ। যারা তোমার বিরোধিতা করেছে, তারা জয়ী হয়নি। জবাবে রাশিদা বলেন, বাবা, তারা পারবে না। কারণ আমরা সেখানে যাচ্ছি, আমরা ওই অসভ্য ব্যক্তিকে অভিশংসন করতে যাচ্ছি।

রাশিদা তালিবের এমন বক্তব্যে শ্রোতারা বিপুল করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন।

তবে এ নিয়ে তার সমালোচনাও করছেন অনেকে। কেউ কেউ তার পদত্যাগেরও দাবি জানিয়েছেন।

গত বছরের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে বৃহস্পতিবার পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নেন এই কংগ্রেস সদস্য।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ