বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মিশরে বোমা নিস্ক্রিয় করতে গিয়ে পুলিশের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরে একটি গির্জায় বোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় আহত হন আরো অন্তত দু'জন।

দেশটির খ্রিষ্টান ধর্মালম্বীদের কপটিক বড়দিন উদযাপনের মাত্র দুদিন আগেই, এ ঘটনা ঘটলো। পুলিশ জানায়, কায়রোর অদূরে নাসর শহরের কপটিক গির্জার ছাদে রাখা ছিল বোমা দুটি। খবর পেয়ে বোমা নিস্ক্রিয় করতে ঘটনাস্থলে হাজির হন বিশেষজ্ঞ দলটি।

বোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ ঘটলে তাতে প্রাণ হারান এক পুলিশ সদস্য। এখনো পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো দল। তবে, মিশরের সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায় নিয়মিতই ইসলামী উগ্রবাদীদের হামলার শিকার হন। ২০১৬ সালে একশো'রও বেশি খ্রিষ্টান, ইসলামী উগ্রবাদীদের আক্রমণে মারা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ