বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নিরপত্তা পরিষদে ইয়েমেনের যুদ্ধ বিরতি নিয়ে বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ইয়েমেনে যুদ্ধ বিরতি নিয়ে আলোচনার জন্য বুধবার নিরাপত্তা পরিষদ বৈঠকে বসছে। এদিন জাতিসংঘ নিযুক্ত দূত ইয়েমেন যুদ্ধ বিরতি চুক্তির বিষয়ে তার প্রতিবেদন নিরাপত্তা পরিষদের সামনে তুলে ধরবেন।

তার সর্বশেষ প্রচেষ্টা ইয়েমেনে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তি টানবে বলে কূটনীতিকরা বলেছেন।

যোগাযোগে ব্যবহৃত একমাত্র গুরুত্বপূর্ণ বন্দর নগরী হোদায়দায় ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই জাতিসংঘ দূত মার্টিন গ্রিফিথস ইয়েমেনের নেতাদের সঙ্গে আলোচনার জন্য সোমবার সৌদিতে অবস্থান করেন।

গত মাসে সুইডেনের বৈঠকে সব পক্ষ হোদায়দায় যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়। বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় গত সপ্তাহান্তে আলোচনার সূত্র ধরে সৌদিতে এই আলোচনা হয়।

হোদায়দা থেকে হুতী বিদ্রোহী যোদ্ধা ও জোট সমর্থিত বাহিনী পুনঃমোতায়নের জন্য পরবর্তী পদ্ধক্ষেপের বিষয়ে আলোচনা করতেই সৌদিতে তারা জড়ো হয়। বন্দর নগরীটির দখল নিতে সৌদি আরব ও এর মিত্র সমর্থিত সরকারী বাহিনী গত জুনে আক্রমণ শুরুর পর কয়েক মাস হোদায়দা ছিল ইয়েমেন যুদ্ধের প্রধান রণক্ষেত্র।

সূত্র: এএফপি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ