সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

ব্যস্ত রাস্তায় সিংহ, পেছনে গাড়ির দীর্ঘ সারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাস্তার ওপর সারি বেধে দাঁড়িয়ে গাড়ি। একটু একটু করে এগুচ্ছে। গতি নেই বললেই চলে। কিন্তু সামনের গাড়িকে এগিয়ে যাওয়ার জন্য বাজছে না কোনও হর্ন। কোনও তাড়া নেই ড্রাইভারদের। আসলে থাকলেও তো কিছু করার নেই। রাস্তা দিয়ে যে তখন হেঁটে যাচ্ছে সিংহ। তার উপরে একটা নয়, চার-চারটা।

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানে। সেখানে জাতীয় উদ্যান লাগোয়া একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল চারটে পূর্ণবয়স্ক সিংহ। এদিকে, রাস্তায় তখন বেশ গাড়ি চলাচল করছে। কিন্তু সিংহ দেখে থেমে যায় গাড়ির দীর্ঘ সারি। তারপর সিংহের পিছন পিছন চলা শুরু করে গাড়িগুলো। অথচ কোনও গাড়ির দিকে ভ্রুক্ষেপ নেই সিংহদের। হেলতে দুলতে রাজকীয় ভঙ্গিতেই রাস্তা দিয়ে হাঁটছে তারা।

উল্টোদিকে থাকা গাড়িগুলোও দাঁড়িয়ে পড়ে। গাড়ির ভিতর থেকে অনেকেই এই সিংহদের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার ভিডিও করেন। সোশ্যাল মিডিয়ায় কেউ এই ভিডিও শেয়ার করেন। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। মাত্র দুই সপ্তাহেই এই ভিডিও ২ মিলিয়ন ভিউ হয়েছে ও ৩৪ হাজার শেয়ার হয়েছে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে লোকে কত পছন্দ করেছেন এই ভিডিও।

বিভিন্ন ধরণের কমেন্টে ভরে যায় সোশ্যাল মিডিয়া। কেউ বলেন, জঙ্গলের রাজা মানুষদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। কেউ আবার বলেছেন, এত কাছ থেকে এত সুন্দর দৃশ্য যারা দেখতে পেলেন, তারা কত ভাগ্যবান। অনেক আবার লিখেছেন, সুন্দর হলেও সিংহের অত কাছে থাকাটা ভয়ঙ্কর।

কেপি