বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামাতে চায় আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তেল রপ্তানি নিয়ে ইরানকে আর কোনও ছাড় দেবে না আমেরিকা। তেহরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারির পর শনিবার ইরানে নিযুক্ত বিশেষ মার্কিন প্রতিনিধি ব্রায়ান হুক জানান, ‘আমাদের লক্ষ্য, ইরানের তেল রপ্তানি যত দ্রুত সম্ভব শূন্যের কোটায় নিয়ে যাওয়া।’

ইরানের আয়ের উৎস নষ্ট করে দিতেই ওয়াশিংটনের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

গত মে মাসে ইরান ও অন্যান্য শক্তিধর দেশগুলোর সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি বাতিল করে আমেরিকা। তারপর থেকেই ইরান ও আমেরিকার মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু হয়। এরপর তেল রপ্তানি নিয়ে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। যদিও পরে তা তুলে নেয় হোয়াইট হাউস।

শনিবার আবুধাবিতে এক সাংবাদিক বৈঠকে হুক বলেন, ‘নিষেধাজ্ঞা চাপানোর পর থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার ভয় পাচ্ছে ইরান। আমরা চাই না, তারা তেল থেকে মুনাফা অর্জন করুক। ইরানের রাজস্বের ৮০ শতাংশ আসে তেল রপ্তানি থেকে। আর এরাই হল সন্ত্রাসবাদের প্রধান মদতদাতা।’

একইসঙ্গে, ইরানের থেকে তেল আমদানি কমানোর জন্য চীনের প্রশংসা করেছেন হুক। চলতি মাসে তলানিতে এসে ঠেকেছে ইরানের তেল রপ্তানির পরিমাণ। মার্কিন নিষেধাজ্ঞার পর থেকে নতুন ক্রেতা খোঁজার চেষ্টা চালাচ্ছে তারা।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ