সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কওমি শিক্ষার্থীদের বহির্বিশ্বে উচ্চশিক্ষার বিষয়ে কাজ করছে কওমি ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
ভ্রাম্যমাণ প্রতিবেদক

গতবছর অবৈধ পথে দেওবন্দে পড়াশোনার অপরাধে কয়েকজন ছাত্রকে আটক করেছিলো ইমিগ্রেশন পুলিশ। অতপর ভারত ও বাংলাদেশের কিছু ওলামায়ে কেরামের প্রচেষ্টায় মুক্তি পান তারা।

দেওবন্দে পড়াশোনা কোনভাবেই বাঙালি ছাত্রদের জন্য বৈধ নয়৷ তবুও কিছু ছাত্র দ্বীনের উচ্চতর জ্ঞান অর্জনের জন্য পার্শবর্তী দেশ ভারতের দেওবন্দে বিভিন্ন প্রক্রিয়ায় পড়াশোনার জন্য যান। বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ।

তবে প্রক্রিয়াটিকে সরকারিভাবে বৈধ করার কথা ভাবছে ‘কওমি ফোরাম’। সর্বপ্রথম এই দাবি তুলে একটি মানববন্ধন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তির পাশাপাশি দেওবন্দের পথ চিরতরে উম্মুক্ত করার দাবি তুলে কওমি ফোরাম।

ঝামেলামুক্তভাবে আগামীতে ছাত্ররা যেন দেশের বাইরে প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করতে পারে, এ বিষয়ে একটি কার্যক্রম হাতে নিয়েছেন সংগঠনটির নেতারা।

বিশিষ্ট ওয়ায়েজ ও মারকাজুত তারবিয়াহ সাভারের মুহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, ‘আমরা চাচ্ছি আমাদের দেশের কওমি ছাত্ররা বিদেশের মাটিতে উচ্চশিক্ষার জন্য যাক। আর এই যাওয়াটা যেন বৈধ এবং সুন্দর হয় তার জন্য সরকারিভাবে সনদকে কাজে লাগিয়ে অন্যান্য বাকি কাজগুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি।

গতবছর দেওবন্দের দুয়ার খুলে দেওয়ার জন্য সরকার বরাবর আবেদনও করেছি। আমরা বিদেশের মাটিতে ছাত্রদের পড়াশোনার বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখছি। আশাকরি খুব অল্প সময়ের মধ্যে বিষয়টির সুরাহা হবে।’

লালবাগ মাদরাসার সিনিয়র মুদাররিস মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি বলেন, ‘শুধু দেওবন্দ আমাদের টার্গেট নয়। আমরা চাই পৃথিবীর মুসলিম দেশগুলোতে আমাদের সন্তানেরা পড়াশোনা করুক। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। কওমি ছাত্ররা এ বিষয়ে আশাবাদী হতে পারে। ইনশাআল্লাহ আমরা একটি কাঙ্খিত ফলাফল দিতে পারবো।’

কওমি মাদরাসার তরুণ আলেমগণের একটি অরাজনৈতিক প্লাটফর্ম কওমি ফোরাম। এর নেতৃত্বে রয়েছেন, মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা হাসান জামিল, মাওলানা ওয়ালিউল্লাহ আরমান, মাওলানা রুহুল আমিন সাদিসহ অনেকে।

নেতৃবৃন্দ আশা করছেন খুব শিগগির বিষয়টি তারা সুরাহা করতে পারবেন। এ লক্ষ্যে তারা প্রাথমিকভাবে অফিসিয়াল কার্যক্রম, দূতাবাসগুলোর সঙ্গে আলোচনা ও বিà