শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মুক্তি পেলেন ইরানি সাংবাদিক মারজিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দশদিন পর যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেলেন ইরানের নারী সাংবাদিক ও জনপ্রিয় উপস্থাপক মারজিয়া হাশেমি। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে আদালতের নির্দেশে তাকে মুক্তি দেয়া হয়।

বুধবার সকালে ওয়াশিংটন ডিসির একটি আদালতে মারিজিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে মুক্তি দেয়ার নির্দেশ দেন।

৫৯ বছর বয়সি সাংবাদিক মারজিয়া হাশেমি ইরানের ইংরেজি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির একজন জনপ্রিয় উপস্থাপক। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী মারজিয়া তরুণ বয়সে ইসলাম গ্রহণ করে ইরানি এক যুবককে বিয়ে করে গত কয়েক দশক ধরে ইরানে বসবাস করছিলেন।

গত রোববার অসুস্থ ভাই ও পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করতে দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র যাওয়ার পথে সেন্ট লুইস ল্যাম্বার্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে ওয়াশিংটনের এফবিআই হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ