মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ছাত্র জমিয়তের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে কাতারে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশ'র ২৭ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম কাতার’র কেন্দ্রীয় কমিটি দুহা ন্যাশনাল সিটিতে এক বিশাল আলচনা সভা পরামর্শ বৈঠক করেছে।

বৃহস্পতিবার ২৪ জানুয়ারি কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা জসিম উদ্দীনের সভাপতিত্বে এবং সহ সভাপতি আবু আফিফা আতিকুর রাহমানের সঞ্চালনায় উক্ত বৈঠকে দলীয় গঠনতন্ত্র এবং সংবিধানের আলোকে আগামী তিন বছর মেয়াদী জমিয়তে উলামায়ে ইসলাম কতার’র একটি শক্তিশালী কমিটি গঠন কল্পে উপস্থিত নেতৃবৃন্দের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

সম্মিলিত মতামতের ভিত্তিতে আগামী ২৮ মার্চ রোজ বৃহস্পতিবার বাদ এশা জমিয়তে উলামায়ে ইসলাম কাতার কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।

কাতার অবস্থানরত জমিয়ত সংশ্লিষ্ট সর্বস্থরের প্রবাসীকে কাউন্সিলের প্রতি সচেতনতা এবং উৎসাহিত করে তুলে কাউন্সিলকে সফল ও স্বার্থক করতে বর্তমান কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট একটি ‘কাউন্সিল বাস্তবায়ন কমিটি’ করা হয়।

বৈঠকে কাতার জমিয়ত নেতৃবৃন্দ ছাত্র জমিয়তের অথিত, বর্তমান ইতিহাস, ঐতিহ্য ও অবদান সম্পর্কে গুরুত্বপুর্ণ আলচনা করত ছাত্র জমিয়ত বাংলাদেশের উজ্বল ভিবিৎ এবং সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে এর প্রতি কাতার জমিয়তের একান্ত আন্তরিকতা প্রকাশ করা হয়।

ছাত্র জমিয়তের কাজকে অতীতের চেয়ে আরও বেগবান করতে কাতার জমিয়তের পক্ষ হতে যেকোন সহযোগিতার কথাও উত্ত বৈঠকে ব্যাক্ত করা হয়।

আলচনা সভা ও পরামর্শ বৈঠক শেষে কাতার জমিয়ত দুহা সিটি শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমানের ছেলে সন্তানের জন্মগ্রহণ উপলক্ষ্যে তার পক্ষ থেকে প্রীতিভোজেরও আয়োজন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ