শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

চীনা প্রকল্প বাতিল করল মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার অর্থমন্ত্রী মুহাম্মাদ আজমিন বলেন, তার দেশ মালয়েশিয়াতে দুই হাজার কোটি ডলারের ইস্ট কোস্ট রেইল লিংক (ইসআরএল) প্রকল্পটি বাতিল করেছে।

প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)।

শনিবার এক সংবাদ সম্মেলনে মালয়েশীয় অর্থমন্ত্রী মোহাম্মাদ আজমিন এ কথা জানান বলে গণমাধ্যমে প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তিনি জানান, অতিরিক্ত ব্যয়ের কারণে প্রকল্পটি বাতিল করা হয়েছে। তবে কেস বাই কেস ভিত্তিতে চীন থেকে বিনিয়োগ আসলে তাকে স্বাগত জানানো হবে বলে জানান আজমিন।

আজমিন বলেন, ‘মন্ত্রিসভা সিদ্ধান্তটি এ কারণে নিয়েছে যে, ইসিআরএল প্রকল্পটি অত্যন্ত ব্যয়বহুল এবং সেটা বহন করার আর্থিক সক্ষমতা আমাদের নেই।’

তিনি জানান, প্রকল্পটি বাতিল করা হলে সিসিসিসি-কে কী পরিমাণ অর্থ দিতে হবে তা নির্ধারণ করছে সরকার।

প্রকল্পটির জন্য বছরে শুধু ১২ কোটি ডলার সুদ দিতে হবে উল্লেখ করে মালয়েশীয় অর্থমন্ত্রী বলেন, ‘এটা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। সুতরাং চীনের সঙ্গে যে সুসম্পর্ক রয়েছে তা অক্ষুন্ন রাখতে প্রকল্পটির এখানেই ইতি টানা প্রয়োজন।’

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ