শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

পেরুতে বিয়ের অনুষ্ঠানে হোটেলের ছাদ ধস, নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেরুতে বিয়ের অনুষ্ঠান চলাকালে হোটেলের ছাদ ধসে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোটেলের কর্মকর্তারা জানান, রোববার আলহামব্রা হোটেলে বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে প্রায় শখানেক অতিথি উপস্থিত ছিলেন। অতিথিদের নাচগানের সময় হঠাৎ ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়ে। এতে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জর্জ চেভেজ জানান, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের নাচগানের সময় আকস্মিকভাবে ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় ওই এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছিল।

সুত্র: বিবিসি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ