মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইসলামের বিরুদ্ধে বই লিখতে গিয়ে মুসলিম হলেন ডাচ এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাচ পার্লামেন্টের কট্টর ডানপন্থী সাবেক এমপি জোরাম ভ্যান ক্লাভেরেন (৩৯) ইসলাম ধর্মগ্রহণ করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম  ডেইলি সাবাহ’র খবরে বলা হয়েছে, ইসলামবিরোধী বই লিখতে গিয়ে ইসলাম নিয়ে পড়াশুনা করতে গিয়ে শান্তির এ ধর্ম নিয়ে তার ভুল ভাঙে।

এর আগে হল্যান্ডে মহানবীকে সা. অবমাননা করে কার্টুন ছাপানো নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল।

তখন থেকেই তিনি ইসলাম নিয়ে পড়াশোনা করতে থাকেন এবং ২০১৮ সালের নভেম্বরে ইসলাম ধর্মগ্রহণ করেন। গত সোমবার তিনি স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেন।

ভ্যান ক্লাভেরেন দেশটির ফার-রাইট ফ্রিডম পার্টির (পিভিভি) এমপি হিসেবে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্লামেন্টে দায়িত্ব পালন করেন।

তিনি একই দলের আরেক সাবেক এমপি আর্নড ভ্যান ডোর্নের পদাঙ্ক অনুসরণ করেণ। ডোর্নও ইসলাম ধর্মগ্রহণ করেন।

এর আগে হল্যান্ডের কট্টর ডানপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্স পার্লামেন্টে ইসলামবিরোধী ও বিতর্কিত কার্টুনের পক্ষে সাফাই গাইলে ওই দুই এমপি এর জোরালো প্রতিবাদ করেন।

পরে ইসলাম সম্পর্কে জানতে তারা ব্যাপক পড়াশোনা করেন এবং পরে ইসলাম ধর্মগ্রহণ করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ