শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কুরআনের সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপি দেখতে চীনে মুসলমানদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চীনের সবচেয়ে প্রাচীন হাতে লেখা কুরআনের পাণ্ডুলিপি দেখতে ভিড় করছেন দর্শকরা। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কুইংহাই প্রদেশের হাইদংয়ে এটা জনসাধারণের সামনে প্রদর্শনের জন্য রাখা হয় বলে জানা যায়।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য নেশনের বরাতে জানা যায়, ২৩ জানুয়ারি প্রদর্শনীটি শুরু হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এ পাণ্ডুলিপি দেখতে আসছেন। মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের মানুষরাও এটা দেখতে আসছেন বলে জানিয়েছে প্রদর্শনীর সঙ্গে সংশ্লিষ্টরা।

কুরআনের এ পাণ্ডুলিপি ৮৬৭ পৃষ্ঠার। এতে ১৫টি ভাগ রয়েছে। এটা এগারো থেকে তেরো শতকের মাঝামাঝি কোনও সময়ে লেখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ওজন ১২ দশমিক ৭৯ কেজি।

চীনের সবচেয়ে প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শনীর আয়োজক দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ। তারা জানিয়েছে, এটা হাজার বছরের পুরনো হলেও এর অক্ষর এখনও বেশ উজ্জ্বল। স্পষ্টভাবে বুঝাও যায় অক্ষরগুলো।

এবারের বই মেলায় প্রকাশিত রোকন রাইয়ানের সাড়া জাগানো বই ভ্যারাইটিজ  স্টোর কিনতে এখনই ক্লিক করুন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ