সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে ইসলাম গ্রহণ করলেন পলাশ কুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পলাশ কুরি (৩২)।

ইসলাম গ্রহণের পর পলাশ কুরির বর্তমান নাম রাখা হয়েছে আবদুর রহমান। তিনি উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর বাড়ির বাসিন্দা। স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করায় তাদের জন্য উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া করা হয়।

জানা যায়, আবদুর রহমান স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করায় উপজেলার পদ্মা ইলেক্ট্রনিক্সের মালিক আনোয়ার তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন জীবকা অর্জনের জন্য আবদুর রহমানকে একটি ব্যবসা-প্রতিষ্ঠান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে পলাশ স্ত্রী ও সন্তানদের নিয়ে ইসলাম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণকারী বাকিরা হলেন, পলাশের স্ত্রী শিখা রানী কুরি, মেয়ে অন্বেষা রানী কুরি, উর্সি রানী কুরি ও ছেলে আবির চন্দ্র কুরি। তাদের বর্তমান নাম হচ্ছে আবদুর রহমান, তার স্ত্রী সুমাইয়া বেগম, মেয়ে আয়েশা আক্তার, খাদিজা আক্তার ও ছেলে মো. ইব্রাহিম।

এ বিষয়ে মিডিয়াকে আবদুর রহমান জানান, বুঝ-জ্ঞান হওয়ার পর থেকেই ইসলাম ধর্মের প্রতি তিনি দুর্বল ছিলেন। বিয়ে করে সংসার জীবন ভালোই চলছে। তার সংসারে দুই-মেয়ে ও এক ছেলে আছে। সম্প্রতি তিনি তার ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছাটি স্ত্রীকে জানান। বিষয়টি জানার পর তার স্ত্রী তাকে অনুপ্রাণিত করেন। এরপর তিনি অনেকদিন ধরে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করেছেন।

আবদুর রহমান ও তার পরিবারকে এলাকাবাসী সবধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।  রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহও তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ