মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইসলামী ব্যাংক ও ডিএইচএল এক্সপ্রেস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস (বিডি) প্রাইভেট লিমিটেড এর মধ্যে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস সার্ভিসেস সংক্রান্ত এক চুক্তি ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মাহবুব উল আলম এর উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী এবং ডিএইচএল এর কান্ট্রি ম্যানেজার মুহাম্মদ মিয়ারুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া, জে. কিউ. এম. হাবিবুল্লাহ এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, মুহাম্মদ কায়সার আলী ও হাসনে আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আব্দুল জব্বার, তাহের আহমেদ ও মুহাম্মদ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাহবুব আলম, ডিএইচএল এর সেল্স ম্যানেজার মুহাম্মদ নাইম চৌধুরী ও শেখ শহীদুজ্জামান এবং অ্যাকাউন্ট ম্যানেজার আল ফাত্তাহ মুহাম্মদ আজিমসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ