সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বাংলা ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি কর্মশালা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 এ এস এম মাহমুদ হাসান: আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী বাংলা ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা।

আর্ট কার্নিভালের ব্যবস্থাপনা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কর্মশালাটি ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

শুক্রবার সকাল দশটায় কর্মশালাটি উদ্বোধন এবং কর্মশালা শেষে সার্টিফিকেট প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

কর্মশালার সময় প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা। প্রশিক্ষক হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিমান ক্যালিগ্রাফি শিল্পী মাহবুব মুর্শিদ।

বাংলা আমাদের মায়ের ভাষা। আমাদের প্রাণের স্পন্দন। আমাদের ভালোবাসা। বাংলায় আমরা মনের ভাব প্রকাশ করি— বাংলায় কথা বলি, বাংলায় লিখি, আর কতো কী আঁকি।

অন্যান্য ভাষার মতো এ ভাষার অক্ষর শব্দ ও লাইন নিয়ে আর্টের পরিসর অতোটা বিস্তৃত নয়। বাংলা ক্যালিগ্রাফি এবং টাইপোগ্রাফির মাধ্যমে বাংলা লিখন রীতির নান্দনিকতা ছড়িয়ে পড়ুক সবখানে— এ জন্যেই আর্ট কার্নিভাল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ প্রয়াস।

চারদিনের এই কর্মশালায় শিল্পপ্রেমী যে কেউ অংশ নিতে পারবেন।

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে: 01789 26 29 80 আরো তথ্যের জন্য ক্লিক করুন ফেসবুক ইভেন্ট

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ