শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ৮দিনব্যাপী সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ৮দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে।

কাদিয়ানী সম্প্রদায়ের (আহমদীয়া মুসলিম জামাত) কুফরি মতবাদ ও ইসলাম বিরোধী চক্রান্তের বিষয়ে অবগতকরণ ও রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়াত আন্দোলনকে আরো বেগবান করতে ঢাকা মহানগর ও পাশের জেলার ইমাম-খতীবদের নিয়ে ৮দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ।

সংগঠনের সভাপতি দেশের শীর্ষ মুরুব্বি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী এর নির্দেশে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানা যায়। তারই ধারাবাহিকতায় আজ সকাল ৭টায় বারিধারা জোনের ৭ টি থানার ইমাম ও খতিব ও মাদরাসা প্রিন্সিপালের উপস্থিতিতে বারিধারা মাদরাসায় এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আল্লামা নূর হোসেন কাসেমী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজজে খতমে নবুওয়াত বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন মাওলানা জুনায়েদ আল হাবিব, বারিধারা মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা নাজমুল হাসান কাসেমী,সাংগঠনিক সম্পাদক মাও আহমদ আলী কাসেমী।

মাওলানা ফজলুল করিম কাসেমী মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা মাসুদ আহমদ, মুফতি আব্দুল আজিজ প্রমুখ। উক্ত সভায় কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা ও তাদের সকল অপতৎপরতা বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ