শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ভারতীয় জেলে পাকিস্তানি বন্দীকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের একটি জেলখানায় এক পাকিস্তানি বন্দীকে হত্যা করেছে অন্য কয়েদিরা। ঘটনা পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর কেন্দ্রিয় জেলখানার বলে জানা যায়।

আজ বুধবার কারা কর্মকর্তারা জানিয়েছেন, টিভির সাউন্ড নিয়ে বিতর্কের জের ধরে তাকে মারধর করে কয়েকজন ভারতীয় কয়েদি। এতে মৃত্যু হয় ওই পাকিস্তানি কয়েদির।

পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য হওয়ায় রাজস্থানে পাকিস্তানিদের আগমন ঘটে প্রতিদিন। ব্যবসায় বাণিজ্যসহ বিভিন্ন কাজে প্রচুর পাকিস্তানি আসেন সীমান্তবর্তী শহরগুলোতে।

৫০ বছর বয়সী শাকির উল্লাহ নামের ওই পাকিস্তানি বেআইনি কর্মকাণ্ডের কারণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ৮ বছর ধরে আছেন ওই জেলখানায়। ২০১৭ সালে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় হয়েছে।

কারা কর্মকর্তারা জানিয়েছেন, চারজন বন্দী এক সাথে টিভি দেখছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া লাগে। তিন ভারতীয় একটি বড় পাথর দিয়ে শাকির উল্লাহর ওপর হামলা চালায়। তারা শাকিরের মাথা গুড়িয়ে দেয় বলে জানিয়েছেন জয়পুরের অতিরিক্ত কমিশনার লক্ষণ গৌর।

আনন্দবাজার পত্রিকার বরাদে জানা যায়, কিছুদিন ধরেই জয়পুর জেলে বন্দি ছিলেন অনুপ্রবেশ এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার পাক নাগরিক শাকিরুল্লাহ। জেল কর্তৃপক্ষ সূত্রে খবর, বুধবার সকালে তার উপর চড়াও হন জেলের অন্যান্য আবাসিকরা।

মূলত সাজাপ্রাপ্ত তিন আসামী তাকে মারধর শুরু করে। তার সঙ্গে যোগ দেন অন্য বন্দিরাও। শাকিরুল্লাকে বেধড়ক পেটানো হয়। জেলের একটি সূত্রে খবর, বাঁশ-লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি তাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। ঘটনাস্থলেই নেতিয়ে পড়েন শাকিরুল্লাহ।

খবর পেয়েই জেলের বিপদ ঘণ্টি বাজানো হয়। সঙ্গে সঙ্গেই জেলের নিরাপত্তারক্ষীরা ছুটে যান। ক্ষিপ্ত বন্দিদের হাত থেকে শাকিরুল্লাহকে মুক্ত করার চেষ্টা করেন। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও খবর পাঠানো হয়। একটি মেডিক্যাল টিম এবং পুলিশ কর্মীরা গিয়ে শাকিরুল্লাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় শাকিরুল্লাহর।

আনন্দবাজার আরো বলছে, কাশ্মিরে ভারতীয় বাহিনীর ওপর আত্মঘাতি হামলায় পাকিস্তানকে দায়ী করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। ওই হামলার জেরেই পাকিস্তানি নাগরিককে হত্যা করলো ভারতীয়রা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ