শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মাইন বিস্ফোরণে সিরিয়ায় নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে ভূমি মাইন বিস্ফোরণে অন্তত ২৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া বেশ কিছু লোক আহত হয়েছে। প্রদেশটি থেকে উচ্ছেদ হওয়া আইএস জঙ্গিরা এসব মাইন পুঁতে রেখেছিল বরে জানা যায়।

সানা নিউজের বরাতে জানা যায়, আজ রোববার শ্রমিকদের বহনকারী একটি গাড়ি যাওয়ার সময় মাইন বিস্ফোরিত হয়। এতে ওই শ্রমিকরা হতাহত হয়।

উল্লেখ্য, ২০১১ সালে আরব বসন্তের (সরকারবিরোধী আন্দোলন) সময় প্রেসিডেন্টের বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোপ শুরু হয়। বিক্ষোভে সরকার ব্যাপক দমনপীড়ন চালালে শুরু হয় গৃহযুদ্ধ। যে আজও থামেনি।

দীর্ঘ সাত বছরের গৃহযুদ্ধে কয়েক লাখ লোকের প্রাণহানি ঘটেছে। পঙ্গুত্ব বরণ করেছে লাখ লাখ লোক। আর উদ্বাস্তু হয়েছে অসংখ্য মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ