শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ভারত-পাকিস্তানকে ‘বিশেষ’ পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: আলাপ-আলোচনার মধ্যদিয়ে নিজেদের মধ্যকার সংঘাত সমাধানের জন্য ভারত এবং পাকিস্তানকে পরামর্শ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মাইক পম্পেয়ো।

গতকাল মঙ্গলবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কাশ্মিরের পাকিস্তান অংশে হামলা চালায় ভারত। পরে ‘সময়মতো’ ভারতকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয় পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের এই সংঘাতে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে পম্পেয়ো বলেন, “সন্ত্রাস দমনে পদক্ষেপ নিয়েছে ভারত। এ নিয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা হয়েছে আমার। ভারত এবং গোটা উপমহাদেশে নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পাশে থাকার আশ্বাস দিয়েছি। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গেও কথা হয়েছে। যত শিগগিরই সম্ভব দেশের মাটিতে নাশকতামূলক কাজকর্ম বন্ধ করতে ব্যবস্থা নিতে বলেছি তাকে।”

ভারতকে হুঁশিয়ারি দেওয়া নিয়েও পাকিস্তানকে সতর্ক করেছেন বলে জানিয়েছেন পম্পেয়ো। তার কথায়, “এই মুহূর্তে সংঘাত বাড়তে না দেওয়াই প্রধান লক্ষ্য হওয়া উচিত। তাই কোনো রকম সামরিক পদক্ষেপ করা ঠিক হবে না। শাহ মাহমুদ কুরেশিকে সে কথা জানিয়েছি। পরিস্থিতি যা-ই হোক না কেন, ভারত ও পাকিস্তান, দুই দেশেরই সংঘাতে না যাওয়া উচিত বলে মনে করে আমেরিকা। তার বদলে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে সচেষ্ট হতে বলেছি।”

কেবল যুক্তরাষ্ট্র নয়; মঙ্গলবার ভারত-পাকিস্তান দুইপক্ষকেই সংযত হওয়ার পরামর্শ দিয়েছে চীনও।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ