সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বইমেলার সময় বাড়ানোর দাবি প্রকাশকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবারের একুশে বইমেলা প্রথমদিকে ভালোভাবে হলেও বৃষ্টির কারণে শেষটা ভালো হয়নি। গতকাল বুধবার বৃষ্টির করেণে মেলার প্রঙ্গণে অনেক জায়গায় পানি জমে গেছে, বিদুৎতের সংযোগ বিছিন্ন হয়েছে কোনো কোনো স্টলে।

আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন হওয়ায় যান চলাচল সীমিত করা হয়েছে। এসব কারণে বইমেলার সময় বাড়ানোরও দাবি জানিয়েছেন প্রকাশকেরা। তবে বৈরি আবহাওয়ার কারণে কোন কোন বিক্রয় প্রতিনিধি সময় বাড়ানোকে ক্ষতির কারণ মনে করছেন।

ঐতিহ্য প্রকাশনীর মালিক আরিফুর রহমান নাঈম বলেন, মেলার সময়সীমা বাড়ানোর দাবি যৌক্তিক। ব্যস্ত এই শহরের বাসিন্দারা বইমেলায় আসেন শুক্রবার ও শনিবার। চার শুক্রবারের মধ্যে প্রথমটা গেলো উদ্বোধনে আর শেষ বৃহস্পতিবার যাবে উত্তরের নির্বাচনে। সেই সঙ্গে বুধবারের বৃষ্টিতে মেলা বন্ধ। সব মিলিয়ে মেলার সময় বাড়ানো শুধু যৌক্তিক নয়, মানবিকও।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, মেলার সময় বাড়ানোর সঙ্গে অনেক বিষয় জড়িত। যেমন- অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রাখা, বিদ্যুৎ-পানি-জনবলের ব্যবস্থা ইত্যাদি। সুতরাং চাইলেও মেলার সময় বাড়ানো সম্ভব নয়। প্রকৃতির উপর কারো হাত নেই। তবে ক্রেতাদের দিকটি লক্ষ্য করে মেলা ৯টার বদলে ১০টায় বন্ধ করা যেতে পারে। কিন্তু সেটিও পরিস্থিতি অনুকূলে থাকলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ