সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মেলায় ইসলামি ঘরানা লেখকদের বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আযহার: বইমেলার আগে লেখক, পাঠক, প্রকাশকদের মনের থাকে নানা জল্পনা-কল্পনা। দীর্ঘ প্রতিক্ষার পর আসে বইমেলা। আবার দেখতে দেখতে যেন চলে যায়। বইমেলা শেষ হয়ে যাওয়া প্রেমিকদের কাছে বেদনার। এবারের বইমেলায় ইসলামি ঘরানার অনেক লেখকই প্রকাশ করেছে নতুন বই। ছড়া, কবিতা, উপন্যাস, ইতিহাসসহ সাহিত্যের সবক্ষেত্রেই তাদের পদচারণা।

সবার পরিচিত মুখ হাবিবুর রহমান মেসবাহের এবার বইমেলায় ‘নিউ বার্সন অব লাভ’ বইটি বেরিয়েছে বাড কম্প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন্স থেকে। প্রকাশনীর এবারের বেস্ট সেলার এ বইটি। এবারের বইমেলায় লেখক, সাংবাদিক রোকন রাইয়ানের দুটি বই এসেছে। ভ্যারাইটিজ স্টোর, লাইফ সাপোর্ট। ভ্যারাইটিজ স্টোর বইটি বের করেছে সাহস পাবলিকেশন্স, লাইফ সাপোর্ট বইটি বের করেছে বুক শেলফ।

লেখক সাব্বির জাদিদের ‘ভাঙণের দিন’ বইটি এসেছে আলোচনায়। বইটি প্রকাশ করেছে্ ঐতিহ্য প্রকাশনী। নকীব মাহমুদের ‘মুস্তফা’। বইটি লেখা নবীজিকে নিয়ে। বাংলার প্রকাশন থেকে বের হয়েছে বইটি।

মাসউদুল কাদিরের ‘একটি রঙিন ভোর’ নামে একটি ছড়ার বই বেরিয়েছে। বইটি প্রকাশ করেছে সপ্তডিঙা প্রকাশনী। বইটি দেখা গেছে বইপ্রেমিকদের হাতে হাতে।শাহনুর শাহিনের ‘হামসাফার’ও বেশ সাড়া ফেলেছে এবাবের বইমেলায়। মুদ্রিত সব বই প্রায় শেষের পথে। বইটি প্রকাশ করেছে ‘কম্প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন্স’।

লেখক, সাংবাদিক কাউসার মাহমুদের অনুবাদ গ্রন্থ ‘ঠান্ডা গোশত’। বইটি প্রশংসা কুড়িয়েছে বহু পাঠকের। পেন্ডুলাম পবিলিশার্স প্রকাশ করেছে বইটি। হোসাইন আহমদ বিপ্লবের বই ‘সময়ে মূল্য’। বইটি বের করেছে নব প্রকাশ।

আইএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ