মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

বুধবার হিলচিয়া যাচ্ছেন ড. মুশতাক ও নোমান হাবিবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল ৬ মার্চ (বুধবার) কিশোরগঞ্জের হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসা, মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে হিলচিয়া বাজার বয়লার মাঠে ১১তম ইসলামি মহা সম্মেলন হবে।

হিলচিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান এ সম্মেলনে সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন তেঁজগাও রেলওয়ে মাদরাসার শাইখুল হাদিস আল্লামা ড. মুশতাক আহমদ। প্রধান আলোচক হিসেবে থাকবেন, বিবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা নোমান হাবিবী।

বিশেষ আলোচক হিসেবে থাকবেন, গুরুইশাহী জামে মসজিদের খতিব মুফতি মোবারক উল্লাহ খাঁন, দৌলতপুর জামে মসজিদের খতিব মুফতি মুজিবুর রহমান রাহমানী, বেলভিটা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান নিয়ামতপুরী।

এছাড়াও বিশেষ অথিতিবৃন্দ হিসেবে ৬নং হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাজহারুল হক নাহিদ, জামিয়া এমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ, হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুল হক দৌলতপুরী উপস্থিত থাকবেন।

মহা সম্মেলন সফল করার লক্ষ্যে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানকে আহ্বান জানিয়ে হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার সভাপতি মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, দীর্ঘ এক দশক ধরে আমাদের মাদরাসা কর্তৃপক্ষ দেশের বরেণ্য ওলামায়ে কেরামকে হিলচিয়াবাসীর খেদমতে হাজির করেন। এতে করে এলাকায় একটি বড় দীনী কাজ হয়ে আসছে। আশা করছি, প্রতি বছরের মতো ধর্মপ্রাণ মুসল্লিগণ এ আয়োজনে শরিক হয়ে আমাদের খেদমতকে সফল করবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ