সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

ধর্ম মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি রাখতে চাই না: ধর্মপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন
আওয়ার ইসলাম

আলেম-ওলামা, ধর্মপ্রাণ লাখো মানুষের উপস্থিতিতে ধর্মীয় ভাব-আবেগ ও গম্ভীর্যের মাধ্যমে চলছে মজলিসে দাওয়াতুল হকের ২৪তম কেন্দ্রীয় ইজতেমা।

আজ শনিবার বাদ ফজর থেকে যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ায় (যাত্রাবাড়ী বড় মাদরাসা) দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দাওয়াতুল হকের ইজতেমায় বাংলাদেশের সব জেলা থেকে আলেম ওলামারা এসেছেন। আমি এসেছি আপনাদের সাথে সাক্ষাত করার জন্য। এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আশা করি আল্লাহ তায়ালা এখানে আসার ওছিলায় আমাকে ক্ষমা করবেন।

তিনি বলেন, ছোটবেলায় মাদরাসায় পড়ার সৌভাগ্য হয়েছে আমার। হজরত শামছুল হক ফরিদপুরী রহ. এর মাদরাসায় ছাত্র হিসেবে কিছুকাল তার সোহবতে  ছিলাম। তিনি আমার প্রিয় উস্তাদ। আমি আলেমদের মাথার মুকুট মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের বয়ান শোনার জন্য এসেছি। সুন্নত সম্পর্কে তার বয়ানে  আমি আপ্লুত হয়েছি। আল্লাহ তায়ালা আমাদের সকলকে সুন্নতের ওপর আমল করার তাওফিক দিন।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে  আমার এখানে আসার উদ্দেশ্য হলো কেবল আলেম ওলামাদের সংস্পর্শে এসে নিজেকে পবিত্রতার রঙে রাঙানো। সব সময়েই আলেম ওলামাদের সংস্পর্শে থাকতে চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। সাথে সাথে চেষ্ট করব, আমার যতটুকু ক্ষমতা আছে সে অনুযায়ী ভাল কাজ করার। কোন দল বা ব্যক্তিকে খুশি করার জন্য নয় কেবল আল্লাহকে খুশি করার জন্য দীনি কাজ করে যেতে চাই।

শেখ আব্দুল্লাহ আরও বলেন, আমার হুযুর  শামছুল হক  ফরিদপুরী রহ. এর মাযার যিয়ারত করার পর মন্ত্রীত্বের চেয়ারে বসি। মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর খুব ভয়ে ছিলাম, জানি না কোন রকমের ফাইল আসে আমার কাছে। আল্লাহর ফায়সালা, আমার কাছে প্রথম ফাইল আসে তাবলিগের। তখন কোন কিছু চিন্তাভাবনা না করে কেবল আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সে ফাইলে সই করি।

ধর্ম মন্ত্রণালয় পবিত্র জায়গা উল্লেখ করে তিনি বলেন, ধর্মমন্ত্রণালয়ে কোন দুর্নীতি রাখতে চাই না। আমি ওয়াদা করছি, আমি নিজেও কোন দুর্নীতি করব না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে হজ মন্ত্রণালয়ের দায়িত্বও দিয়েছেন। মুসলমানদের পবিত্র জায়গা মক্কা-মদিনা। আর হজ হল মুসলমানদের একটি ফরজ বিধান ও দীনের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। à