সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

‘আজাদ ভাইয়ের বাবার চিকিৎসায় কার্পণ্য হচ্ছে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বদরুজ্জামান
কলরব

গত পরশু গালিবের আম্মু আইনুদ্দিন ভাইর স্ত্রী আমাদের কল দিয়ে আজাদ ভাইর বাবার অসুস্থতার কথা জানান। সাথে সাথে আমি আজাদ ভাইয়ের বড় ভাই শামসুল আলম ভাইকে কল দেই। তিনি আমাকে জানান, আব্বা গুরুতর অসুস্থ। ঝিনাইদহর ডাক্তার ফরিদপুর মেডিকেলে রেফার করেছে। এখন আব্বা শুধু গালিবকে দেখতে চাচ্ছেন, তাকে নিয়ে আসার ব্যবস্থা করো।

ভাইয়ের কথা শুনে প্রথমেই বলেছি যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসেন। তিনি বলেছেন, আগে সেখানে নিয়ে যাই, ডাক্তার আগে দেখুক তারপর সিদ্ধান্ত নেবো ঢাকা আনবো কি না।

আমি তার কথায় সম্মতি দিয়ে বলেছি ঠিক আছে তবে আমাদের অফিস থেকে কিছু টাকা পাঠানো হচ্ছে। হাসপাতালে ভালো ব্যবস্থাপনা কইরেন এবং যখন যা লাগে আমাদের জানাবেন আমরা সার্বিক যা লাগে সব করবো।

উনার সাথে কথা বলেই ফোন রেখে সরাসরি প্রোগ্রাম থেকে মাদরাসায় চলে আসি। গালিবের ছুটি কনফার্ম করি। সকালে আমাদের এক শিল্পীকে সেখানকার অবস্থা দেখার জন্য গালিবসহ পাঠাই। সবকিছু জেনে আজ সকালে সে ঢাকায় পৌঁছায় কারণ তার মাদরাসায় পরীক্ষা চলছে।

এরই মাঝে কলরবের সবার সাথে পরামর্শ করে আমাদের পরিচিত ডাক্তারদের সাথে আলাপ হয়েছে। আমরা সবধরণের চিকিৎসায় প্রস্তুত।

বিষয়গুলো আমরা ফেসবুকে শেয়ার করিনি। করার প্রয়োজন করিনি কারণ এটা ফেসবুকের বিষয় না তাছাড়া উনাকে নিয়ে ফেসবুকে কোনকিছু করা এটা অনেকটাই আজাদ ভাইর বাবার সম্মানহানী।

আমরা কলরবের পক্ষ থেকে আজাদ ভাইর পরিবারের বিষয় সাধ্যনুযায়ী সবসময় চেষ্টা করি। কারও এ বিষয়ে জানা লাগলে আমাদের অফিসে আসুন, জানুন, তারপর লিখুন। না জেনে অনুমানের উপর ভিত্তি করে আজাদ ভাইর পরিবার নিয়ে অসম্মানজনক কিছু কইরেন না।

আজাদ ভাইর বাবার যে ছবিটা নিয়ে কথা বলছে অনেকে ওই ছবিটাই মূল ছবি না বরং হাসপাতালের বেডে তিনি এখন ভালো অবস্থাতেই আছেন।

আপাতত আঙ্কেলের সর্বশেষ আপডেট: ফরিদপুর মেডিকেলে ভর্তি হওয়ার পরে প্রাথমিক চিকিৎসাসহ এখন পর্যন্ত বেশকিছু শারিরিক টেস্ট করা হয়েছে আঙ্কেলের। সেগুলোর রেজাল্ট আজকে রাতে কিছু পাওয়া যাবে এবং আগামীকাল দুপুরে কিছু পাওয়া যাবে। রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা নির্ভর করছে।

বড় ভাইয়ের সাথে মাত্রই কথা হয়েছে তিনি জানান, চিকিৎসকের যেভাবে বলছেন সেভাবেই আব্বার চিকিৎসা চলছে। কোন কিছুতেই কার্পণ্য হচ্ছে না। আমাদের পক্ষ থেকেও সার্বিক সকল যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং তার চিকিৎসাসহ সামগ্রিক সবকিছুই আমরা দেখাশুনা করছি এবং করবো ইনশাআল্লাহ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ