মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

মানিকগঞ্জ 'সওতুল কুরআন'-এর কেরাত মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

মানিকগঞ্জ সওতুল কুরআন সংস্থার উদ্যোগে ৪তম কেরাত মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ১৪ মার্চ (বৃহস্পতিবার) শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বিজয় মেলা মাঠ) মনমুগ্ধকর এ কেরাত মাহফিলের আয়োজন করেছে সংস্থাটি।

নন্দিত উপস্থাপক মাহমুদুল হাসানের উপস্থাপনায় বিকাল ৩ টা থেকে শুরু হবে এ কেরাত মাহফিল।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ জাহিদ মালেক স্বপন এম পি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ কেরাত মাহফিলে প্রধান কারী হিসেবে থাকবেন, রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল কারী নাজমুল হাসান।

ছাড়াও অন্যান্যদের মধ্যে তেলাওয়াত করবেন, কারী আমজাদ হুসাইন, কারী হারিসুল ইসলাম, কারী সাইফুর রহমান, কারী সিদ্দিকুর রহমান, কারী হাফেজ জাকারিয়া, কারী তাওহীদ লাহােরী প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন শিশু কারী মাহমুদুল হাসান।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করবেন শেখ মুহাম্মাদ আব্দুল্লাহ কওমী মাদরাসার (সিরাজদিখান, মুন্সিগঞ্জ) প্রিন্সিপাল ও ঢাকা জামিয়াতুস সাহাবার শায়খুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি রুহুল আমীন কাসেমী।

No photo description available.

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ