সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

‘থুতু’ ফেলতে বাংলাদেশি বিমানের ইমার্জেন্সি গেট খোলার চেষ্টা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘থুতু’ ফেলতে বাংলাদেশি বিমানের ইমার্জেন্সি গেট খোলার চেষ্টা করেছেন এক যাত্রী। ঘটনাটি ঘটেছে ওমানগামী রিজেন্ট এয়ারের ৭৩৭ বিমানে।

গত বৃহস্পতিবার রিজেন্ট এয়ারের ওই বিমানটি ওমানের রাজধানী মাসকটে যাচ্ছিল। বিমান আকাশে থাকা অবস্থাতেই ওই যাত্রী বাইরে থুতু ফেলতে বিমানটির ইমারজেন্সি গেট খোলার চেষ্টা করেন।

পাশের যাত্রীরাসহ কেবিন ক্রু-রা বারবার চেষ্টা করেও তাকে থামাতে ব্যর্থ হন। নিষেধ করার পরও এই যাত্রী বলেন, তিনি থুতু ফেলতে চান। শেষ পর্যন্ত বিমানটির পাইলট এসে তাকে থামান।

ঘটনাটির ভিডিও বাংলাদেশ এভিয়েশন হাব তাদের ফেসবুকে প্রকাশ করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ